বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Title :
রাজনীতির ঢাল ও অপরাধের অন্তহীন সাম্রাজ্য: খোকন মাহমুদ নির্ঝরের উত্থান ও লুণ্ঠনের মহাকাব্য তৌহিদ হোসেনের টুটি চেপে ধরলেন আনসারী: পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাফিয়া রাজত্বের পর্দা ফাঁস আসিফ মাহমুদ-আসিফ নজরুল সিন্ডিকেটের ১১ হাজার কোটি টাকা পাচার: চার দেশে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড় খোকন-শিরিনের হত্যা, পদ বাণিজ্য ও চাঁদাবাজীর অভিযোগে খোকনের ঠাই মিলেনি মন্ত্রিসভায়, এমপি পদের প্রার্থী শিরিন ভূমিহীন রিপন মিয়ার মানবেতর জীবনযাপন, একটু সহযোগিতার প্রত্যাশা অশিক্ষিত, মূর্খ, ধান্দাবাজ ও প্রতারক এশিয়ান টিভির সাংবাদিক মেহেদী কবির আসিফ মাহমুদ সজিব ভূইয়া ও নুরজাহান বেগমের সাবেক এপিএস-পিওকে ডেকেছে দুদক ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম-দুর্নীতির বিষয়ে তদন্তে কমিটি গঠন নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ গণতন্ত্রের জন্য অশুভ: বাসদ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

ভূমিহীন রিপন মিয়ার মানবেতর জীবনযাপন, একটু সহযোগিতার প্রত্যাশা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২২৯ Time View

মোঃ আসাদুজ্জামান আসাদ,  ময়মনসিংহ:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ নং বিসকা ইউনিয়নের মেছেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে জঙ্গলের ভেতরে মানবেতর জীবনযাপন করছেন ভূমিহীন রিপন মিয়া।

স্ত্রী ও তিন সন্তান নিয়ে ঝড়-বৃষ্টির ভয়াবহ পরিস্থিতিতে পলিথিন দিয়ে তৈরি একটি ছোট্ট চাউনি ঘরে বসবাস করছেন তিনি।

শারীরিকভাবে অসুস্থ হওয়ায় রিপন মিয়া নিয়মিত কাজ করতে পারেন না। কাজ না থাকলে পরিবারের সদস্যদের নিয়ে অনাহারে দিন কাটাতে হয় তাকে। ছোট ছোট সন্তানদের মুখে খাবার তুলে দিতে না পেরে হতাশায় দিন পার করছেন এই অসহায় পিতা।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে জঙ্গলের ভেতরে কষ্টকর জীবনযাপন করছেন রিপন মিয়া।ঘর বানিয়েছেন পলিথিন দিয়ে। খুবই কষ্টে দিনাতিপাত করছেন তিনি। যেন দেখার কেউই নেই। মানবিক দিক বিবেচনায় অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াতে প্রশাসনসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

তারাকান্দা উপজেলা প্রশাসনের সুদৃষ্টি ও সরকারি সহায়তা পেলে রিপন মিয়ার পরিবার নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখতে পারবে বলে আশা করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Aporad Anusandhan
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: অপরাধ অনুসন্ধান
raytahost-tmnews71
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!