বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Title :
রাজনীতির ঢাল ও অপরাধের অন্তহীন সাম্রাজ্য: খোকন মাহমুদ নির্ঝরের উত্থান ও লুণ্ঠনের মহাকাব্য তৌহিদ হোসেনের টুটি চেপে ধরলেন আনসারী: পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাফিয়া রাজত্বের পর্দা ফাঁস আসিফ মাহমুদ-আসিফ নজরুল সিন্ডিকেটের ১১ হাজার কোটি টাকা পাচার: চার দেশে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড় খোকন-শিরিনের হত্যা, পদ বাণিজ্য ও চাঁদাবাজীর অভিযোগে খোকনের ঠাই মিলেনি মন্ত্রিসভায়, এমপি পদের প্রার্থী শিরিন ভূমিহীন রিপন মিয়ার মানবেতর জীবনযাপন, একটু সহযোগিতার প্রত্যাশা অশিক্ষিত, মূর্খ, ধান্দাবাজ ও প্রতারক এশিয়ান টিভির সাংবাদিক মেহেদী কবির আসিফ মাহমুদ সজিব ভূইয়া ও নুরজাহান বেগমের সাবেক এপিএস-পিওকে ডেকেছে দুদক ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম-দুর্নীতির বিষয়ে তদন্তে কমিটি গঠন নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ গণতন্ত্রের জন্য অশুভ: বাসদ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ২৩ লাখ টাকা মূল্যের ৯০টি হীরার নাকফুল জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৯৫ Time View

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে ২৩ লাখ টাকা মূল্যের ৯০টি হীরার নাকফুল জব্দ করেছে বিজিবি।

সোমবার রাত ৮টা ১৫ মিনিটে স্থলবন্দরের পাশে শ্রীরামপুর ব্রিজ এলাকা থেকে হীরার নাকফুল গুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা-৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।

তিনি জানান, স্থলবন্দরের শ্রীরামপুর ব্রিজ এলাকা দিয়ে হীরার গহনা নিয়ে ভারত থেকে একদল চোরাকারবারী বাংলাদেশে আসবে এমন খবর পেয়ে ভোমরার সুবেদার আবুল কালামের নেতৃত্বে একটি টিম সেখানে অবস্থান নেয়।

ওই সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া প্যাকেট তল্লাশী করে ৯০টি হীরার নাকফুল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত হীরার নাকফুলের মুল্য ২২ লাখ ৯০ হাজার টাকা। জব্দকৃত নাকফুল গুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রকিয়াধীন রয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Aporad Anusandhan
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: অপরাধ অনুসন্ধান
raytahost-tmnews71
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!