বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
Title :
রাজনীতির ঢাল ও অপরাধের অন্তহীন সাম্রাজ্য: খোকন মাহমুদ নির্ঝরের উত্থান ও লুণ্ঠনের মহাকাব্য তৌহিদ হোসেনের টুটি চেপে ধরলেন আনসারী: পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাফিয়া রাজত্বের পর্দা ফাঁস আসিফ মাহমুদ-আসিফ নজরুল সিন্ডিকেটের ১১ হাজার কোটি টাকা পাচার: চার দেশে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড় খোকন-শিরিনের হত্যা, পদ বাণিজ্য ও চাঁদাবাজীর অভিযোগে খোকনের ঠাই মিলেনি মন্ত্রিসভায়, এমপি পদের প্রার্থী শিরিন ভূমিহীন রিপন মিয়ার মানবেতর জীবনযাপন, একটু সহযোগিতার প্রত্যাশা অশিক্ষিত, মূর্খ, ধান্দাবাজ ও প্রতারক এশিয়ান টিভির সাংবাদিক মেহেদী কবির আসিফ মাহমুদ সজিব ভূইয়া ও নুরজাহান বেগমের সাবেক এপিএস-পিওকে ডেকেছে দুদক ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম-দুর্নীতির বিষয়ে তদন্তে কমিটি গঠন নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ গণতন্ত্রের জন্য অশুভ: বাসদ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

সারাদেশে ভূমি অফিসে নানা রকম হয়রানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৯৫ Time View

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে ভূমি মন্ত্রনালয়ের জেলা, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে নানা রকম হয়রানীর স্বীকার হতে হয় সাধারন মানুষকে।

ভূমি অফিসে সাধারণ মানুষের হয়রানি এখন এক নিত্যদিনের বাস্তবতা। খতিয়ান সংগ্রহ, নামজারি, খারিজ, হোল্ডিং নম্বর সংশোধন কিংবা জমির উন্নয়ন কর দিতে গেলেই দেখা দেয় নানা ধরনের প্রতিবন্ধকতা।

মানুষের সহজলভ্য অধিকারটুকু পেতে হয় দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা ও অশোভন ব্যবহারের মুখোমুখি হয়ে। মাঠপর্যায়ের অনেক ভূমি অফিসে কর্মকর্তাদের অবহেলা, অযথা বারবার ঘোরানো, জটিল কাগজপত্রের অজুহাতে হয়রানি ক্রমেই বেড়ে চলেছে। এর সঙ্গে আরও ভয়ানক বাস্তবতা হলো দালালদের দাপট। ভূমি অফিসের আশপাশে গড়ে ওঠা এসব দালাল চক্র অফিসের ভেতরের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা আদায় করছে।

চক্রটি বিশেষ করে গরিব, অশিক্ষিত ও প্রান্তিক মানুষদের টার্গেট করে। অনেকে জমির প্রকৃত মালিক হয়েও সেবা না পেয়ে দালালের দ্বারস্থ হন, এতে যেমন হয় অর্থের অপচয়, তেমনি অনেক সময় ভুল ও জাল কাগজপত্র তৈরি হয় জমি নিয়ে আইনি জটিলতা।

এই পরিস্থিতিতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে জনগণের ভোগান্তি আরও বাড়বে এবং রাষ্ট্রীয় সেবার প্রতি মানুষের আস্থা চরমভাবে ক্ষুণ্ন হবে। তাই ভূমিসেবাকে জনবান্ধব, দুর্নীতিমুক্ত ও ডিজিটাল সেবার আওতায় এনে ভূমিসেবা ব্যবস্থাকে একটি নৈতিক ও টেকসই সংস্কার করতে ভূমি অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Aporad Anusandhan
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: অপরাধ অনুসন্ধান
raytahost-tmnews71
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!