বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Title :
রাজনীতির ঢাল ও অপরাধের অন্তহীন সাম্রাজ্য: খোকন মাহমুদ নির্ঝরের উত্থান ও লুণ্ঠনের মহাকাব্য তৌহিদ হোসেনের টুটি চেপে ধরলেন আনসারী: পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাফিয়া রাজত্বের পর্দা ফাঁস আসিফ মাহমুদ-আসিফ নজরুল সিন্ডিকেটের ১১ হাজার কোটি টাকা পাচার: চার দেশে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড় খোকন-শিরিনের হত্যা, পদ বাণিজ্য ও চাঁদাবাজীর অভিযোগে খোকনের ঠাই মিলেনি মন্ত্রিসভায়, এমপি পদের প্রার্থী শিরিন ভূমিহীন রিপন মিয়ার মানবেতর জীবনযাপন, একটু সহযোগিতার প্রত্যাশা অশিক্ষিত, মূর্খ, ধান্দাবাজ ও প্রতারক এশিয়ান টিভির সাংবাদিক মেহেদী কবির আসিফ মাহমুদ সজিব ভূইয়া ও নুরজাহান বেগমের সাবেক এপিএস-পিওকে ডেকেছে দুদক ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম-দুর্নীতির বিষয়ে তদন্তে কমিটি গঠন নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ গণতন্ত্রের জন্য অশুভ: বাসদ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুদকে তলব

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৮৬ Time View

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৪ মে সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য তলব করা হয়।

বৃহস্পতিবার (৮ মে) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে হিসেবে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে টিউলিপের বিরুদ্ধে। টিউলিপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট রেজিস্ট্রির মাধ্যমে দখল নেওয়া এবং সেটির বিনিময়ে কোনও অর্থ পরিশোধ না করে ইস্টার্ন হাউজিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগের বিষয়ে দায়ের হওয়া মামলার তদন্ত করছে দুদক। গত ১৫ এপ্রিল মামলাটি দায়ের করা হয়। দুদকের প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুনের সই করা এক নোটিশে টিউলিপকে তলব করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Aporad Anusandhan
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: অপরাধ অনুসন্ধান
raytahost-tmnews71
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!