বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Title :
রাজনীতির ঢাল ও অপরাধের অন্তহীন সাম্রাজ্য: খোকন মাহমুদ নির্ঝরের উত্থান ও লুণ্ঠনের মহাকাব্য তৌহিদ হোসেনের টুটি চেপে ধরলেন আনসারী: পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাফিয়া রাজত্বের পর্দা ফাঁস আসিফ মাহমুদ-আসিফ নজরুল সিন্ডিকেটের ১১ হাজার কোটি টাকা পাচার: চার দেশে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড় খোকন-শিরিনের হত্যা, পদ বাণিজ্য ও চাঁদাবাজীর অভিযোগে খোকনের ঠাই মিলেনি মন্ত্রিসভায়, এমপি পদের প্রার্থী শিরিন ভূমিহীন রিপন মিয়ার মানবেতর জীবনযাপন, একটু সহযোগিতার প্রত্যাশা অশিক্ষিত, মূর্খ, ধান্দাবাজ ও প্রতারক এশিয়ান টিভির সাংবাদিক মেহেদী কবির আসিফ মাহমুদ সজিব ভূইয়া ও নুরজাহান বেগমের সাবেক এপিএস-পিওকে ডেকেছে দুদক ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম-দুর্নীতির বিষয়ে তদন্তে কমিটি গঠন নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ গণতন্ত্রের জন্য অশুভ: বাসদ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

চিকিৎসায় অনিয়মের কারনে ঢাকায় ২ হাসপাতাল বন্ধের নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৬৫ Time View

নিজস্ব প্রতিবেদক:

চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণাসহ নানা অনিয়মের দায়ে ঢাকার ধামরাইয়ে ২টি বেসরকারি হাসপাতালকে মৌখিকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মাইনুল আহসান।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা।

তিনি অপরাধ অনুসন্ধানকে বলেন, উপজেলার বেসরকারি হাসপাতাল নবায়নের জন্য আবেদন করা ১০টি হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে দুইটি হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও চিকিৎসক না থাকায় তাৎক্ষনিকভাবে হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন। এছাড়া নতুন রোগী ভর্তি না করার নির্দেশনাও দেন তিনি। একইসঙ্গে হাসপাতালের কাগজপত্রসহ উল্লেখ করা চিকিৎসকের মেডিকেল সনদ ও বিএমডিসির রেজিস্ট্রেশনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগের নির্দেশনাও দেওয়া হয়েছে।

বন্ধ ঘোষণা দেওয়া হাসপাতাল হলো- ধামরাইয়ের শ্রীরামপুরের মমতাজ বদরউদ্দিন জেনারেল হাসপাতাল ও কালামপুরের ধামরাই হারুন জেনারেল হাসপাতাল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের বিভিন্ন এলাকার ১০টি বেসরকারি হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মাইনুল আহসান।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের বেঁধে দেওয়া সময় অনুযায়ী আগামী ২৩ আগস্টের মধ্যে বেসরকারি হাসপাতালের লাইসেন্স নবায়নের নির্দেশনা রয়েছে। নির্দেশনা অমান্যকারীদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Aporad Anusandhan
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: অপরাধ অনুসন্ধান
raytahost-tmnews71
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!