বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Title :
রাজনীতির ঢাল ও অপরাধের অন্তহীন সাম্রাজ্য: খোকন মাহমুদ নির্ঝরের উত্থান ও লুণ্ঠনের মহাকাব্য তৌহিদ হোসেনের টুটি চেপে ধরলেন আনসারী: পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাফিয়া রাজত্বের পর্দা ফাঁস আসিফ মাহমুদ-আসিফ নজরুল সিন্ডিকেটের ১১ হাজার কোটি টাকা পাচার: চার দেশে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড় খোকন-শিরিনের হত্যা, পদ বাণিজ্য ও চাঁদাবাজীর অভিযোগে খোকনের ঠাই মিলেনি মন্ত্রিসভায়, এমপি পদের প্রার্থী শিরিন ভূমিহীন রিপন মিয়ার মানবেতর জীবনযাপন, একটু সহযোগিতার প্রত্যাশা অশিক্ষিত, মূর্খ, ধান্দাবাজ ও প্রতারক এশিয়ান টিভির সাংবাদিক মেহেদী কবির আসিফ মাহমুদ সজিব ভূইয়া ও নুরজাহান বেগমের সাবেক এপিএস-পিওকে ডেকেছে দুদক ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম-দুর্নীতির বিষয়ে তদন্তে কমিটি গঠন নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ গণতন্ত্রের জন্য অশুভ: বাসদ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

এনসিপি ও এবি পার্টির নেতাসহ ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৯৪ Time View

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সদরের খুরুশকুল কুলিয়াপাড়ায় ‘আল্লাওয়ালা হ্যাচারি’তে আলী আকবর নামের যুবক খুনের ঘটনায় এনসিপি নেতা রাইয়ান কাশেম ও আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেমসহ ৬ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে মামলাটি নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান। নিহত আলী আকবরের স্ত্রী এলমুন্নাহার বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- জাহাঙ্গীর কাশেম (৬০), তার ছেলে ও জেলা এনসিপি নেতা রাইয়ান কাশেম (২৮), আবুল কাশেমের ছেলে তানভীর কাশেম (৫০), আল্লাওয়ালা হ্যাচারীর ম্যানেজার আনোয়ার (৫০), আলী আহাম্মদের ছেলে মোহাম্মদ হোছাইন (২৮) এবং রেজাউল করিমের ছেলে মো. মিজানুর রহমান (১৯)। এছাড়া অজ্ঞাতপরিচয়ে ৪-৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রায়হান কাশেম, মিজান ও আনোয়ার হোসাইন কারাগারে রয়েছেন।

মামলা নথিভুক্ত হওয়ার আগেই মঙ্গলবার পুলিশ হেফাজতে থাকা হ্যাচারি পরিচালক রাইয়ান কাশেমকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। কক্সবাজার সদর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাভেদের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মিজান ও হোসাইন নামের আরও দুজনকে সোমবার কারাগারে পাঠানো হয়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার জানান, তারা এ ঘটনায় রাইয়ানের সম্পৃক্ততা না থাকার বিষয়ে নানা যুক্তি তুলে ধরেছেন। কিন্তু আদালত এই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে আদালত রাইয়ানকে সুচিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় কারাগারে থাকা রাইয়ান কাশেম জুলাই অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। সম্প্রতি আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলার নেতা হিসেবে কাজ করছেন তিনি।

প্রসঙ্গত, রোববার রাত ১০টার দিকে খুরুশকুলের কুলিয়াপাড়া ও মাঝির ঘাট এলাকার ‘আল্লাওয়ালা হ্যাচারি’ নামে ঘেরে আলী আকবর নামের ওই যুবককে হত্যার অভিযোগ ওঠে। নিহত আলী আকবর খুরুশকুলের কুলিয়াপাড়ার মৃত দানু মিয়ার ছেলে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Aporad Anusandhan
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: অপরাধ অনুসন্ধান
raytahost-tmnews71
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!