বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Title :
রাজনীতির ঢাল ও অপরাধের অন্তহীন সাম্রাজ্য: খোকন মাহমুদ নির্ঝরের উত্থান ও লুণ্ঠনের মহাকাব্য তৌহিদ হোসেনের টুটি চেপে ধরলেন আনসারী: পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাফিয়া রাজত্বের পর্দা ফাঁস আসিফ মাহমুদ-আসিফ নজরুল সিন্ডিকেটের ১১ হাজার কোটি টাকা পাচার: চার দেশে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড় খোকন-শিরিনের হত্যা, পদ বাণিজ্য ও চাঁদাবাজীর অভিযোগে খোকনের ঠাই মিলেনি মন্ত্রিসভায়, এমপি পদের প্রার্থী শিরিন ভূমিহীন রিপন মিয়ার মানবেতর জীবনযাপন, একটু সহযোগিতার প্রত্যাশা অশিক্ষিত, মূর্খ, ধান্দাবাজ ও প্রতারক এশিয়ান টিভির সাংবাদিক মেহেদী কবির আসিফ মাহমুদ সজিব ভূইয়া ও নুরজাহান বেগমের সাবেক এপিএস-পিওকে ডেকেছে দুদক ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম-দুর্নীতির বিষয়ে তদন্তে কমিটি গঠন নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ গণতন্ত্রের জন্য অশুভ: বাসদ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম-দুর্নীতির বিষয়ে তদন্তে কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২২৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে সরকার। হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বুধবার (১৪ মে) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন। ইসলামিক ফাউন্ডেশনের সচিব কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের গত ৬ এপ্রিলের একটি স্মারক এবং ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২২৮তম সভার সিদ্ধান্ত মোতাবেক ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম ও দুর্নীতি তদন্তের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বিগত সরকারের আমলে ইসলামিক ফাউন্ডেশনে যেসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে- এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে‌। কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Aporad Anusandhan
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: অপরাধ অনুসন্ধান
raytahost-tmnews71
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!